অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় লাম্পি স্কিন রোগে আক্রান্ত হচ্ছে গরু || নেই ভ্যাকসিন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০১৯ রাত ০৯:০৭

remove_red_eye

১০৯৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক ||ভোলায় হাজার হাজার গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে। কিন্তু ভ্যাকসিন না থাকায় বিপাকে পড়েছেন জেলার ছোট-বড় গরু খামারিরা। তবে জেলা প্রাণী সম্পদ বলছেন দেশে বর্তমানে এ রোগের ভ্যাকসিন নেই। ভ্যাকসিন তৈরির নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জসীম ডেইলি ফার্মের মালিক মোঃ জসীম উদ্দিন জানান, প্রথমে গরুর চামড়ার উপরিভাগে টিউমারের মতো উপসর্গ দেখা যাচ্ছে। পরে তা পক্সের (বসন্ত) মতো গুটি গুটি হয়ে গরুর শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে। দুই-এক দিনের মধ্যে তা বড় বড় হয়ে ফেটে গিয়ে ঘা এর সৃষ্টি করছে প্রাণীর সারা শরীরে। এই রোগে তার খামারে ৫টি গরু আক্রান্ত রয়েছে বলে জানান তিনি।

ভোলা প্রাণীসম্পদ অফিসের তথ্য মতে, ভোলা জেলায় গরুর মোট সংখ্যা পাঁচ লাখ ৯৫ হাজার ২০টি। এ পর্যন্ত প্রাণী সম্পদ বিভাগ জেলায় লাম্পি স্কিন রোগে আক্রান্ত ৩’শ ১টি গরুর চিকিৎসা পরামর্শ দিয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ জেলার অর্ধেক গরু এই রোগে আক্রান্ত হয়েছে।
ভোলা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিতকুমার মন্ডল জানান, এটি একটি ভাইরাল রোগ। আক্রান্ত গরু প্রথমে জ্বরে আক্রান্ত হয় এবং খাবারে রুচি কমে যায়। জ্বরের সময় মুখ ও নাক দিয়ে লালা বের হয়। পা ফুলে যায়। সামনের দুই পায়ের মাঝ স্থান পানি জমে যায়। শরীরের বিভিন্ন জায়গা চামড়া পিন্ড আকৃতি ধারণ করে, লোম উঠে যায় এবং ক্ষত সৃষ্টি হয়।
তিনি আরো জানান, রোগটি ১৯২৯ সালে প্রথম জাম্বিয়াতে দেখা যায়। চলতি বছর এশিয়া মহাদেশের চীন ও ভারতের কিছু কিছু অঞ্চলে দেখা গেছে। লাম্পি স্কিন রোগের প্রধান বাহক হচ্ছে এডিস মশা, মাছি ও ষাঁড়ের সিমেন। গরুর লালা থেকেও এ রোগ ছড়ায়। আক্রান্ত গাভী থেকে বাছুর দুধ পান করলে সেই বাছুরও আক্রান্ত হতে পারে। তাছাড়া আক্রান্ত গরুকে ইনজেকশন দেওয়ায় ব্যবহৃত সিরিঞ্জের মাধ্যমে রোগটি ছড়াতে পারে। খামারে কাজ করা মানুষের পোশাকের মাধ্যমেও রোগটি ছড়াতে পারে। বিষয়টি সরকারের নজরে আনা হয়েছে। ইতোমধ্যে লাইভস্টক রিসার্চ ইনষ্টিটিউটকে এর প্রতিষেধক ভ্যাকসিন তৈরির নির্দেশ দেয়া হয়েছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...